ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১৬ অপরাহ্ণ

ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মাদ পাকপৌর নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে নিশ্চিত করেছে।

ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করেছিলেন, সমন্বিত হামলায় নিহতদের মধ্যে পাকপৌর, নাসিরজাদেহ এবং ইরানের গোয়েন্দাপ্রধান থাকতে পারেন। তবে মোট হতাহতের পূর্ণ চিত্র এখনো স্পষ্ট নয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

তাছাড়া ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করে হামলা চালানো হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন