‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ৭:২১ অপরাহ্ণ

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদানের ঘোষণা দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দীর্ঘ আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রতিবারের মতো এবারও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কার দেওয়া হচ্ছে। মনোনীতরা হলেন—

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য: নুরুন নাহার আক্তার

শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য: মোছা. ববিতা খাতুন

সফল জননী নারী: নুরবানু কবীর

নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী: মোছা. শমলা বেগম

সমাজ উন্নয়নে অসামান্য অবদান: মোছা. আফরোজা ইয়াসমিন

নারী দিবসের এই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন