সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুরে ধর্মীয় ও সামাজিক সংগঠন মদন মোহন সেবা সদন-এর উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা প্রদান এবং মদন মোহন গ্রন্থাগার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চন্দনগাঁতী বসুন্ধরা মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গণে
মদন মোহন সেবা সদনের সভাপতি বাবু বৈদ্যনাথ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলীম বলেন, “আপনারা চাইলে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতেন, কিন্তু তার পরিবর্তে একটি গ্রন্থাগার নির্মাণ করেছেন—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। একটি শিল্প প্রতিষ্ঠান যে উপকার দেয়, তার চেয়ে বহুগুণ বেশি উপকার দেয় একটি গ্রন্থাগার, কারণ এখান থেকে শিক্ষিত মানুষ তৈরি হয়।”
তিনি আরও বলেন, “আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আপনার সন্তানকে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে পারেন, তবে সে একটি শিল্প প্রতিষ্ঠানের চেয়েও বড় অবদান রাখতে পারবে। দুই বিঘা জমি কেনার চেয়ে একটি সন্তানকে ডাক্তার বানান, তাকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গড়ে তুলুন। শিক্ষার পেছনে বিনিয়োগ করলে ব্যক্তি ও জাতি—উভয়ের ভাগ্য পরিবর্তন হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, সংসদ সদস্যের সহধর্মিণী শাহনাজ প্রধান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমীন, বিশিষ্ট শিল্পপতি ভোজন কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী ভূইয়া, মনোয়ার হোসেন শামীম জাহিদুল হক মুক্তা , মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া,পৌর বিএনপির সাবেক সদস্য বিপ্লব সরকার এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে মদন মোহন গ্রন্থাগারের উদ্বোধনের মাধ্যমে এলাকায় শিক্ষার প্রসার ও জ্ঞানচর্চা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে গ্রন্থাগারের উদ্বোধন করেন এবং দোয়া ও মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬ । ৪:১৫ অপরাহ্ণ