বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ে, ৫ সিএনজি চালককে জরিমানা

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৯:৪৫ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ থেকে বেলকুচি-এনায়েতপুর ও এনায়েতপুর-বেলকুচি থেকে সিরাজগঞ্জ গামী যাত্রীবাহী ৫ সিএনজি চালককে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বেলকুচি উপজেলার  সমেশপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান বলেন অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে ৫ সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস,সিএনজি সহ সকল যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে গ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন