দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ৮:২০ অপরাহ্ণ

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৫ মার্চ) দুপুরে রুহুল কুদ্দুস কাজল নিজেই সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পর আইনমন্ত্রী হয়েছেন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশের আইন অঙ্গনে বেশ সুপরিচিত মুখ। অভিজ্ঞ ও মেধাবী আইনজীবী হিসেবেও পরিচিত তিনি। বিএনপির প্যানেল থেকে তিনি সুপ্রিম কোর্ট বারের দুইবারের নির্বাচিত সম্পাদক ছিলেন।

বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবিধানিক বিভিন্ন আলোচিত মামলার শুনানিতে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন