একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল আজমেরী হক বাঁধনের। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা, যেখানে বাঁধন একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাস্তব জীবনের ইচ্ছার কথা সামনে আনেন তিনি।
এ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, ‘আমি সবসময়ই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করি না। সেই জায়গা থেকে বলতে চাই, আমার দুটি ডিভোর্স হয়েছে।’
অনেকটা অহমিকার স্টাইলে তিনি বলেন, ‘এখন প্রেম করছি। হয়তো ভবিষ্যতে বিয়েও করব।’
এরপর তিনি আরো বলেন, ‘একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল।’

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ । ৩:৫৬ অপরাহ্ণ