যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ । ৮:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের উগ্রবাদী ক্ষমতাসীন দল বিতর্কিত বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এজন্য তিনি বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়েছেন।

গত বুধবার (২৫ মার্চ) কলকাতায় বিজেপির এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন। এ সময় তার পাশে ছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার সহযোগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

শমীক ভট্টাচার্য বলেন, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বি-টিম হুমায়ুন কবীররা যত‌ই চেষ্টা করুক, বাবরি মসজিদ আমরা বানাতে দেব না।

তিনি আরও বলেন, বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন। যশোর, খুলনাকে ভারতে শামিল করুন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন