“বিশ্ব স্বাস্থ্য দিবস”-২০২৬ খ্রি. পালন উপলক্ষ্যে- “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”। এবারের এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে “বিশ্ব স্বাস্থ্য দিবস” উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়।
জেলা সিভিল সার্জন অফিস কার্যালয়ের আয়োজনে, মঙ্গলবার (৭এপ্রিল) সকাল ১০টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সন্মুখ হতে র্যালি প্রদর্শন শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এ সময় তিনি আলোচনা সভায় স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ-জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান বিশ্বে টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসা ব্যবস্থা’র প্রতিটি স্তরে বিজ্ঞান,গবেষণা ও আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ অপরিহার্য। সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় প্রমুখ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিভিল সার্জন সিরাজগঞ্জের ডাঃ মোঃ নুরুল আমীন। অনুষ্ঠান পরিচালনা করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া তাসমিন।
এসময়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ুন কবির, জেলা পাবলিক হেলথ নার্স রেখা রানী দে, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এস.এম. নজরুল ইসলাম, জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আলী নোওয়াজ চৌধুরী সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা- কর্মচারী,নার্স, ব্র্যাক এনজিওর কর্মকর্তাবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ১০:৪৪ অপরাহ্ণ