সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নবগঠিত সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরিন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমান আলী, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার এবং বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, মৎস্য কর্মকর্তা আল মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ৭:২৩ অপরাহ্ণ