সাদিক কায়েমসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের আবেদন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ । ৯:১২ অপরাহ্ণ

গুজব ও উসকানিমূলক অপতথ্য ছড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা একটি লিখিত আবেদনও জমা দেন।

ছাত্রদল নেতারা জানান, ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে উপাচার্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক চর্চার নামে যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।

এসময় ছাত্রদল নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ও নতুন ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে তারা দায়িত্বশীল রাজনৈতিক চর্চা এগিয়ে নিতে চান।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন