বেলকুচিতে শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ৫:৪০ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলার মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অধ্যক্ষদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২১ মে  বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, প্রেসক্লাবের সেক্রেটারি রেজাউল করিম, অধ্যক্ষ কবির হোসেন,  একাডেমিক সুপারভাইজার নাজির উদ্দিন, সোহাগপুর শ্যামকিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এস শহিদুল ইসলাম, সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নজরুল ইসলাম, মেঘুল্লা দারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন