জনপ্রতিনিধির দেওয়া আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভে ও দুঃখে এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের সাধারণ মানুষ। ৬নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবির ‘আদিল’ রাস্তাটি মেরামতের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ২২ মে ২০২৬ ইং শুক্রবার সকালে স্বেচ্ছাশ্রমে এই সংস্কার কাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬নং উমর মজিদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরের হাট যাওয়া এবং নাজিমখান বাজারে আসা গুরুত্বপূর্ণ এই সড়কটি টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায়, রাস্তাটি বিছিন্ন হয়ে পড়ে এবং যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির বেহাল দশা নিয়ে তারা বারবার ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের শরণাপন্ন হয়েছেন। চেয়ারম্যান বারবার রাস্তাটি দ্রুত মেরামতের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।
দীর্ঘদিন অপেক্ষা করার পর সরকারি বা প্রশাসনিক কোনো সাহায্য না পেয়ে গ্রামবাসী নিজেরাই শ্রম দিয়ে রাস্তাটিতে মাঠি ভরাট করার উদ্যোগ নিয়েছেন।
রাস্তা মেরামতে অংশ নেওয়া এক স্থানীয়, আতিয়ার রহমান ‘বাদশা’ (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, “চেয়ারম্যান সাহেব শুধু মুখেই বলেন কাজ হবে কিন্তু কাজের কাজ কিছুই হয় না, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না গ্রামবাসী সেজন্য আমি নিজেই পরামর্শ করে, এলাকাবাসী মিলে যতটুকু সম্ভব চলাচলের যোগ্য করার চেষ্টা করছি।
সাধারণ মানুষের এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনপ্রতিনিধিদের প্রতি অনাস্থা থেকেই মানুষ নিজেরাই রাস্তা মেরামতে নেমেছে বলে অনেকে মনে করছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারিভাবে এই সড়কটিতে একটি ব্রিজ করা হোক।
এ বিষয়ে ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল জানান, ৪নং ওয়ার্ডের সদস্য নজরুল মন্ডলকে দায়িত্ব দেওয়া ছিলো, পরে আর কোন বক্তব্য পাওয়া যায়নি।

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ৬:৩৪ অপরাহ্ণ