রায়গঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি কিশোরীদের প্রশিক্ষণ শেষে সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬ । ৬:১৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির যৌথ উদ্যোগে ৩৪ জন স্বপ্নসারথি কিশোরীদের পড়াশুনার পাশাপাশি আয়বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে  তাঁদের মাঝে ২০টি মুরগী’র বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। 

বুধবার(২৪ জুন) সকাল ১১ টায় উক্ত আইজিএ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃআয়নাল হক (এরিয়া ম্যানেজার, দাবি), মোঃ শাহানুর হোসাইন(শাখা ব্যবস্থাপক (দাবি), মো:হাবিবুর রহমান (ব্র্যাঞ্চ এক্যাউন্টস অফিসার)।

সার্বিক সহযোগিতায় ছিলেন শোভন মন্ডল অফিসার (সেলপ), মিতু খাতুন(সি,ও), ব্রাক রায়গঞ্জ এরিয়া অফিস।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন