কুড়িগ্রামে ভূয়া পশু চিকিৎসকের কারণে অসুস্থ গরু, পানির দামে কিনছেন কসাই

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬ । ৬:২৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলায় গবাদি পশুর সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পরছে। কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ভুরুঙ্গামারী উপজেলায় শত শত গবাদি পশুর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে সবচেয়ে বেশি। ভাইরাসজনিত রোগ হওয়ায় প্রতিকার হচ্ছে না সহজে। সাধারণ খামারী এবং কৃষক পল্লী চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর দ্বারস্থ হচ্ছেন। তারা এই ভাইরাস জনিত রোগের চিকিৎসা করছেন।

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানাতে স্বাস্থ্যকর্মীরা নিজেরা চমকপ্রদ কালার ভিজিটিং কার্ড ব্যবহার করছেন। তেমনি একজন পল্লী চিকিৎসক দীনেশ চন্দ্র বর্মন। ব্রাক কৃত্রিম প্রজনন ও স্বাস্থ্যকর্মী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী তিনি। মানুষকে বোকা বানিয়ে সাজছেন ডাক্তার। কোম্পানির অফার এবং নিম্নমানের ওষুধ লিখে হাতিয়ে নিচ্ছেন টাকা। একটা ফোন কলেই নিচ্ছেন ৫ শত টাকা।

অনুসন্ধানে যারা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ব্যপারী পাড়া গ্রামের লুৎফর রহমানের একটি গরুর পা ভেঙে যায়। কিছুদিন পর পল্লী চিকিৎসক দীনেশ চন্দ্র গরুটির পায়ে ফোড়া কেটে চিকিৎসা দেন। গরুটির পা না শুকালে এবং ধীরে ধীরে গরুটি অসুস্থ হয়ে পড়লে গোরুটি বিক্রি করার পরামর্শ দেন তিনি।

১ লক্ষ ৫০ হাজার টাকার গরু কসাই ৩৩ হাজার টাকায় কিনে নেন। গরুটি রাতেই জবাই করা হয়। সবাইকৃত মাংস ভ্যান গাড়িতে নিয়ে আসলে সেনেরখামার নামক এলাকায় কিছু ছেলে মাংসের ভ্যান আটক করেন। সেখানে টাকার বিনিময়ে রফা দফা হলে সেই মাংস রাতেই বিভিন্ন দোকানে বিক্রি করে দেন কসাই আনিছুর রহমান।

গরুটির চিকিৎসা বিষয়ে লুৎফর রহমানের স্ত্রী জানান, পল্লী চিকিৎসক দীনেশ জানান যে, পশু হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসলে ৫ হাজার টাকা নিবে। এজন্য তার কাছে চিকিৎসা করাই।’

পল্লী চিকিৎসক দীনেশ চন্দ্র বর্মন জানান,’গোরুটির খুরা রোগ হয়েছিল, ফোঁড়া কেটে পরিস্কার করে দিয়েছি। আমাকে চিকিৎসক বলা যাবে না। আমি একজন এ আই টেকনিশিয়ান।’

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘পল্লী চিকিৎসকরা নিজেকে বড় ডাক্তার মনে করেন। এরা প্রান্তিক খামারিদের প্রলোভৃত করেন। এ রকমের একজন পশু চিকিৎসক দিনেশ চন্দ্র বর্মন। তিনি রেজিস্টার্ড কোন চিকিৎসক নন। অপারেশন করতে পারেন না তার উচিত ছিল বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দেয়া।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন