সিরাজগঞ্জের বেলকুচি থানায় দায়ের করা মামলা নং-৪/২০২৫-এ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। উক্ত মামলার এজাহার অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ মোট ৫৬ জনকে আসামী করা হয়।
সেই মামলার ৩৮ নম্বর আসামি হিসেবে বেলকুচি উপজেলার উত্তর দেলুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন আকন্দ ছেলে আব্দুল আলীম এর নাম উল্লেখ রয়েছে।
মামলার বাদী যুবদলনেতা আব্দুল হালিম ভূষণ। মামলার এজাহারে নাম বেলকুচি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “২০২৫ সালের ৪ নম্বর মামলায় বাদী আব্দুল হালিম ভূষণকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ৩৮ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে আব্দুল আলীমের নাম রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মামলায় গ্রেফতার নিয়ে বিভিন্ন আলোচনা চলছে নেতাকর্মীদের মাঝে। তবে এ দাবির বিষয়ে পুলিশ বা অন্য কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ১:০০ পূর্বাহ্ণ