রাজারহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মোঃ রেজাউল হক, কুড়িগ্রামঃ
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ৪:০২ অপরাহ্ণ

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (৬ জুলাই, ২০২৬) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসন, রাজারহাট-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তানজিলা তাসনিম।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিআরডিবি-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিআরডিবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন