সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময়সভা করেছেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (১৫ আগস্ট) সকালে তিনি জেলা সদরের অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি হাসপাতালটি সঠিকভাবে পরিচালনা ও রোগীরা যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে বিভিন্ন দিকনিদের্শনা দেন।
এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিমুল তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা নোমান আলাল, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল- কায়েস সহ দলীয় অন্যান্যনেতৃবৃন্দ এবং চিকিৎসা, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর তিনি দুপুর ২ টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে-জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ১:১৯ অপরাহ্ণ