হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা হাজার ছুঁই ছুঁই

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:২৪ অপরাহ্ণ

দেশে হামের প্রাদুর্ভাব কিছতেই কমছে না। প্রতিদিনই বাড়ছে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও মোট ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৩১ শিশু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ বিষয় নিয়ে তথ্যটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। অর্থাৎ, হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৯৭৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৭২ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ শিশুর। এ সময়ে ১ হাজার ৭৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে মোট ১ হাজার ৫৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ১৯ হাজার ৩৮৪ জনের।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৫১৯ রোগী। তাদের মধ্যে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন