গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ । ১০:৪৫ অপরাহ্ণ

কথিত গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার বিতর্কিত প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন