ঢাকায় ফেরানো হচ্ছে কলকাতা-আগরতলা মিশন প্রধানদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ । ১১:৫৬ পূর্বাহ্ণ

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচু‌রের ঘটনা ঘঠেছে। এতে ওই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। বৃহস্প‌তিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র এ তথ্য নি‌শ্চিত করেছে।

জানা গেছে, গত মঙ্গলবা‌র ভারতের কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ইতোম‌ধ্যে ঢাকায় ফিরেছেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান। ত্রিপুরার সহকারী হাইকমিশনারও বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর আগরতলা সহকা‌রী হাইক‌মিশ‌নে হামলা ও ভাঙচুরের ঘটনার পর‌দিন আগরতলা সহকা‌রী হাইক‌মিশ‌নে সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ সরকার। নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

ইমেইল ঃ infobdnews999@gmail.com

প্রিন্ট করুন