পাটগ্রামে ৯৮ বিএসএফের ফুলকাডাবরী ক্যাম্পের বৈদ্যুতিক পিলার স্থাপন, বিজিবির বাধা

অনলাইন নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ৭:০২ পিএম
পাটগ্রামে ৯৮ বিএসএফের ফুলকাডাবরী ক্যাম্পের বৈদ্যুতিক পিলার স্থাপন, বিজিবির বাধা

এবার লালমনিরহাট জেলার পাটগ্রামে ৯৮ বিএসএফের ফুলকাডাবরী ক্যাম্পের বৈদ্যুতিক পিলার স্থাপনে সরাসরি বাধা দিয়েছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটে।

উপজেলার ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়ানের ধবলসুতি বিওপির গাটিয়ার ভিটা এলাকার সীমান্ত পিলার ৮২৯ হতে আনুমানিক ৩০-৫০ গজ ভারতের অভ্যন্তরে ৯৮ বিএসএফের ফুলকাডাবরী ক্যাম্পের সদস্যরা ৫ টি বৈদ্যুতিক পিলার স্থাপনের জন্য ১০০-১২০ জন বিএসএফ সদস্য উক্ত স্থানে জমায়েত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক ৬১ বিজিবি ধবলসুতি বিওপির টহল দল উক্ত কাজে বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এ সময়ের মধ্যে বিএসএফ কর্তৃক ০৩ টি বৈদ্যুতিক পিলার স্থাপন করে বলে জানা যায়।

পরবর্তীতে উক্ত বৈদ্যুতিক পিলার স্থাপনের বিষয়ে ১-৩০-১-৫০ মিনিট পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মাহবুবুর রহমান সহ ৬ জন। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জিতেন্দ্র সিং সাথে ০৬ জন। পতাকা বৈঠকে বিজিবি কর্তৃক জানতে চাওয়া হয় ০৩টি বৈদ্যুতিক পিলার স্থাপন করেন যা শূন্য লাইন হতে ১৫০ গজ এর ভিতর পরে।

পরবর্তীতে বিজিবি কোম্পানি কমান্ডার বলেন, ১৫০ গজ বাহিরে বৈদ্যুতিক পিলার স্থাপন করা হয়। বিএসএফ কোম্পানি কমান্ডার তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক পিলার ০৩ টি উঠিয়ে নেওয়া আদেশ প্রদান করেন এবং বিএসএফ ও বিজিবি কর্তৃক সরোজমিনে ১৫০ গজ মেপে এর বাহিরে বৈদ্যুতিক ০৫ টি পিলার স্থাপন করা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...