কাজিপুরে হাজার মানুষকে কম্বল উপহার দিলেন বিএনপি নেতা রানা

অনলাইন নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ৯:৩৩ পিএম
কাজিপুরে হাজার মানুষকে কম্বল উপহার দিলেন বিএনপি নেতা রানা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশায় গরীব অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে হাজার শীতবস্ত্র কম্বল উপহার দিলেন, সিরাজগঞ্জ-(১) কাজিপুর আসনের আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর কাজিপুর উপজেলার মেঘাই নতুন বাজারে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ খ.ম. রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাধারণ শরিফুল ইসলাম ইন্না, জেলা যুবদলের সহ-সভাপতি মঈনুল হক, শামসুল আলম, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিল্টন খন্দকার, বিএনপি নেতা রাজু, কাজিপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান বাবলু, সাবেক যুবদলের আহবায়ক রিপন তালুকদার, কাজিপুর থানা বিএনপির নেতা জালাল উদ্দীন, কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক।

জেলা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এবিএস শিবলী সাদিক, কাজিপুর উপজেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক আবু সাঈদ রুবেল, সদস্য সচিব লেলিন বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।

এ শীতবস্ত্র  কম্বল বিতরণ করার আগে নাজমুল হাসান তালুকদার রানা তিনি দলীয় বিপুলসংখ্যক  নেতাকর্মীদের নিয়ে  গাড়ি শোভাযাত্রা করে পুরো কাজিপুর উপজেলার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে গণসংযোগ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...