খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

বুমরাহর অধিনায়কত্বে বাধা চোট, বিকল্প ভাবছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
বুমরাহর অধিনায়কত্বে বাধা চোট, বিকল্প ভাবছে ভারত

সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত একটি টেস্টই জিতেছে, সেই টেস্টে নেতৃত্বে ছিলেন জাসপ্রিত বুমরাহ। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ফেরার পর ভারত একদমই ভালো করতে পারেননি। সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে।

রোহিত ব্যাট হাতে কিংবা নেতৃত্বে, কোনো জায়গায়ই সুবিধা করতে পারছেন না। তাই রোহিতের পরবর্তী অধিনায়ক কে হবেন, সে আলোচনা শুরু হয়ে গেছে।

এই জায়গায় সবার থেকে এগিয়ে বুমরাহ। তিনিই অধিনায়ক হিসেবে অটো চয়েজ হওয়ার কথা। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট।

বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোট পান বুমরাহ। যেই কারণে সিডনিতে মাঝপথে খেলা ফেলে হাসপাতালে দৌড়াতে হয়েছিল এই পেসারকে।দ্বিতীয় ইনিংসে বল হাতেও দেখা যায়নি তাকে।

বুমরাহের চোট নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। সুস্থ হতে কমপক্ষে ৩-৪ সপ্তাহ লাগবে। পিটিআই-এর এক রিপোর্টে দাবি করা হয়েছিল, এবার পাকপাকিভাবে বুমরাহের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চাইছে বোর্ড। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট।

ফলে বিকল্প ভাবনায় ভারতীয় বোর্ড। রোহিত শর্মার ক্রিকেট ক্যারিয়ার যখন শেষের দিকে, তখন অধিনায়ক এবং সহঅধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বোর্ড।

এখন পর্যন্ত সহঅধিনায়ক পদের জন্য যশস্বী জয়সওয়াল এবং রিশাভ পান্ত এগিয়ে রয়েছে। তবে বেশি সম্ভাবনা রয়েছে পান্তের।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড