বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

অনলাইন নিউজ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫ ৪:৩৯ পিএম
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেলে বিএনপি, জামায়াতসহ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বৈঠক চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...