বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ পঞ্চম
বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ পঞ্চম অবস্থানে রয়েছে। অপরদিকে, শীর্ষ স্থানে রয়েছে কম্বোডিয়ার রাজধানী নমপেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কম্বোডিয়ার রাজধানী নমপেনের দূষণ স্কোর ২১৫ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। সেখানকার বাতাসের মানও খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। এই শহরটির দূষণ স্কোর ১৯৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে দিল্লি এবং পঞ্চম অবস্থানে ঢাকা। দিল্লি ও ঢাকার বায়ু অসবাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সম্পর্কিত খবর
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক

আরও পড়ুন
বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ পঞ্চম
বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ পঞ্চম অবস্থানে রয়েছে। অপরদিকে, শীর্ষ স্থানে রয়েছে কম্বোডিয়ার রাজধানী নমপেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কম্বোডিয়ার রাজধানী নমপেনের দূষণ স্কোর ২১৫ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। সেখানকার বাতাসের মানও খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। এই শহরটির দূষণ স্কোর ১৯৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে দিল্লি এবং পঞ্চম অবস্থানে ঢাকা। দিল্লি ও ঢাকার বায়ু অসবাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সম্পর্কিত খবর
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…
