অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আ’লীগের সভাপতি গ্রেফতার
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা সমেসপুর হাটে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় ২ নং রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি মোঃ মজনু মিয়া (৪০)পিতা মৃত আব্দুল মজিদকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
লিফলেটে যেসব বিষয় লেখা হয়েছে তাতে দেখা যায় বর্তমান সরকারের
অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবি। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর ওপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ। সারাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বলেন আমরা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। এ সময় ১ জন গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আ’লীগের সভাপতি গ্রেফতার
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা সমেসপুর হাটে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় ২ নং রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি মোঃ মজনু মিয়া (৪০)পিতা মৃত আব্দুল মজিদকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
লিফলেটে যেসব বিষয় লেখা হয়েছে তাতে দেখা যায় বর্তমান সরকারের
অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবি। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর ওপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ। সারাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বলেন আমরা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। এ সময় ১ জন গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…