পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৫৫ পিএম
পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে হিরাঝিল এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুজ্জামান জনীর (৩৮) লিঙ্গ কর্তনের অভিযোগ স্ত্রী ছোয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার(৪ ফেব্রুঃ)সকাল ১০:৩০ দিকে এই ঘটনাটি ঘটে।পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে দুপুর ১:৩০ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসে।

আহত মনিরুজ্জামানের বলেন,
তেমন কোনো বড় ঝামেলা ছাড়াই হঠাৎ তার স্ত্রী তার লিঙ্গ কেটে ফেলেন। তিনি নারায়ণগঞ্জের ইপিক গ্রুপ কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ফরিদপুর জেলার জয় কালী গ্রামে।

অপরদিকে,
তার স্ত্রী ছোয়া আক্তার ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, বাবা মার অমতে নিজের পছন্দে ১৩ বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। আমার স্বামী প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে গালিগালাজ ও অশান্তি করতো। ঘটনার দিনও তিনি নেশা করে আসেন এবং কথাকাটাকাটির একপর্যায়ে নিজেই নিজের লিঙ্গ কেটে ফেলেন। পরে আমি বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)বলেন,
সিরাজগঞ্জ থেকে পুরুষাঙ্গ কর্তন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে জরুরী বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...