পাইকগাছায় দক্ষিণ অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

অনলাইন নিউজ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫১ পিএম
পাইকগাছায় দক্ষিণ অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

আজ (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ টায় পাইকগাছার শামছুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট এর উদ্যোগে মঠবাটী আল হেরা জামে মসজিদে অত্র ট্রাস্টের চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম সরোয়ার, চেয়ারম্যান, দারুল খিদমাহ ওয়াল ফালাহ, যুক্তরাজ্য,পরিচালক, মুসলিম এডুকেশনাল, লন্ডন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক এম পি- খুলনা ৬
এস এম শামশির,লেকচারার, মেলবোর্ন ইনস্টিটিউট এন্ড অস্ট্রেলিয়ান টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজ, অস্ট্রেলিয়া। মিসেস ফিরোজা সারওয়ার, ট্রেজারার, দারুল খিদমাহ ওয়াল ফালাহ, যুক্তরাজ্য।

মিসেস জুলেখা তাসমিন, সাবেক সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট (বিসিএস প্রশাসন- ৯ম ব্যাচ) অস্ট্রেলিয়া প্রবাসী।

মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর মোহাম্মদ হেদায়েত উল্লাহ, অর্থনীতিবিদ ও জলবায়ু গবেষক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ইকবাল হোসেন, সদস্য সচিব, সিরাতুল হুদা ট্রাস্ট ও শামছুর রহমান ফাউন্ডেশন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, কাজী তামজীদ আলম, অ্যাডভোকেট আব্দুল মজিদ,এডভোকেট লিয়াকত আলী,অ্যাডভোকেট আক্কাছ আলী,ডাঃ মোঃ আসাদুল হক,জেড এইচ শাহীন,মোঃ হারুন অর রশিদ, ডাঃ মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ রুহুল কুদ্দুস সহ স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...