‘সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি থাকবে’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর মো. নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।
তিনি বলেন, ছয় মাসে দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। ছয় মাস খুবই কম সময়। তারপরও আমি চেষ্টা করেছি। আমার কাজের মূল্যায়ন জনগণ করবে।
নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার অভিপ্রায় আছে।
মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। আজ দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি পদত্যাগের কথা জানান।
এদিকে, গত কয়েকদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দল গঠন এবং সেখানে তার নেতৃত্ব দেওয়া নিয়েই মূলত পদত্যাগের বিষয়টি সামনে আসতে থাকে। ইতোমধ্যে ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সে জন্যই আজ পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।
নতুন এই দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আকতার হোসেন।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
‘সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি থাকবে’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর মো. নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।
তিনি বলেন, ছয় মাসে দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। ছয় মাস খুবই কম সময়। তারপরও আমি চেষ্টা করেছি। আমার কাজের মূল্যায়ন জনগণ করবে।
নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার অভিপ্রায় আছে।
মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। আজ দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি পদত্যাগের কথা জানান।
এদিকে, গত কয়েকদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দল গঠন এবং সেখানে তার নেতৃত্ব দেওয়া নিয়েই মূলত পদত্যাগের বিষয়টি সামনে আসতে থাকে। ইতোমধ্যে ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সে জন্যই আজ পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।
নতুন এই দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আকতার হোসেন।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…