গুমের ঘটনায় ট্রাইব্যুনালে ১০০ অভিযোগ
দেশে গুমের শিকার হওয়া ভুক্তভোগী ও তাদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছেন। ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে এসব গুমের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এসব ঘটনার শিকার ৯৫ জন এখনও পরিবারের কাছে ফেরত আসেনি। আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি।
জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ ১০০টি অভিযোগ দাখিল করে। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনা।
এসব গুমের ঘটনায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে।
এসব তথ্য নিশ্চিত করেছেন, মায়ের ডাক সংগঠনের আইনজীবী শিশির মনির ও সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন
গুমের ঘটনায় ট্রাইব্যুনালে ১০০ অভিযোগ
দেশে গুমের শিকার হওয়া ভুক্তভোগী ও তাদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছেন। ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে এসব গুমের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এসব ঘটনার শিকার ৯৫ জন এখনও পরিবারের কাছে ফেরত আসেনি। আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি।
জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ ১০০টি অভিযোগ দাখিল করে। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনা।
এসব গুমের ঘটনায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে।
এসব তথ্য নিশ্চিত করেছেন, মায়ের ডাক সংগঠনের আইনজীবী শিশির মনির ও সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…