জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন।
জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জাবেদ চৌধুরী জানান, ৯ম বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে ইউনেস্কোর প্রকাশিত সারা বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্রান্ত বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনাসমূহ স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো সংস্থাটি দীর্ঘদিন ধরে সারা বিশ্বে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরও ঘণীভূত হবে।
প্রদর্শনীর উদ্ধোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন
জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন।
জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জাবেদ চৌধুরী জানান, ৯ম বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে ইউনেস্কোর প্রকাশিত সারা বিশ্বের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ভিত্তিক ও তথ্য ও গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংক্রান্ত বই ও জার্নাল এবং ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত হাজার খানেক প্রকাশনাসমূহ স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, ইতিহাস-ঐতিহ্য রক্ষায় ইউনেস্কো সংস্থাটি দীর্ঘদিন ধরে সারা বিশ্বে কাজ করে আসছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক আরও ঘণীভূত হবে।
প্রদর্শনীর উদ্ধোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…