সেনাবাহিনীর উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) শনিবার সকালে বান্দরবান রিজিয়নের আওতাভুক্ত ৬৯ পদাতিক ব্রিগেডের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স মাঠে সেনা রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণকালে ৬৯ পদাতিক ব্রিগেডের মেজর পারভেজ বলেন, বান্দরবান রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস সামনে রেখে এই উদ্যোগ।
বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বান্দরবান সদর এলাকার শতাধিক গরিব, অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, ছোলা, ময়দাসহ ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এদিকে রমজানের শুরুতেই সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে খুশি গরিব, অসহায় পরিবারের সাধারণ জনগণ।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন
সেনাবাহিনীর উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) শনিবার সকালে বান্দরবান রিজিয়নের আওতাভুক্ত ৬৯ পদাতিক ব্রিগেডের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স মাঠে সেনা রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণকালে ৬৯ পদাতিক ব্রিগেডের মেজর পারভেজ বলেন, বান্দরবান রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস সামনে রেখে এই উদ্যোগ।
বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বান্দরবান সদর এলাকার শতাধিক গরিব, অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, ছোলা, ময়দাসহ ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এদিকে রমজানের শুরুতেই সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে খুশি গরিব, অসহায় পরিবারের সাধারণ জনগণ।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…