সিংড়ায় আ’লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত-৩
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ-বিএনপি’র দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩জন আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১লা মার্চ) রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইউনুস (৪০), মাসুদ রানা (৩৫) কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও সাইবর (৪২) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে চৌগ্রামের কান্তনগর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার সমর্থক ও বিএনপি কর্মী তাহেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকান লুট পাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
সিংড়ায় আ’লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত-৩
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ-বিএনপি’র দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩জন আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১লা মার্চ) রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইউনুস (৪০), মাসুদ রানা (৩৫) কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও সাইবর (৪২) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে চৌগ্রামের কান্তনগর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার সমর্থক ও বিএনপি কর্মী তাহেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকান লুট পাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
