ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে বড় সুখবর দিল বিআরটিএ
মেয়াদোত্তীর্ণ মোটরযান নিবন্ধন নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৮ জুলাইয়ের পর মেয়াদোত্তীর্ণ সকল মোটরযান নিবন্ধনের বৈধতার মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত শুক্রবার বিআরটিএ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস। তাই নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়ায় বিআরটিএ।
৩১ জুলাই এক প্রজ্ঞাপনে বিআরটিএ জানায়, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।
বিআরটিএ আরও জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকরের কাজ চলছে। যেসব গ্রাহকের গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ চলতি বছরের ১৯ জুলাই শেষ হয়েছে বা ১৫ সেপ্টেম্বর শেষ হবে, তাদের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন
ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে বড় সুখবর দিল বিআরটিএ
মেয়াদোত্তীর্ণ মোটরযান নিবন্ধন নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৮ জুলাইয়ের পর মেয়াদোত্তীর্ণ সকল মোটরযান নিবন্ধনের বৈধতার মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত শুক্রবার বিআরটিএ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস। তাই নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়ায় বিআরটিএ।
৩১ জুলাই এক প্রজ্ঞাপনে বিআরটিএ জানায়, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।
বিআরটিএ আরও জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকরের কাজ চলছে। যেসব গ্রাহকের গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ চলতি বছরের ১৯ জুলাই শেষ হয়েছে বা ১৫ সেপ্টেম্বর শেষ হবে, তাদের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…