হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক
০৬ মার্চ ২০২৫ ৩:৩৫ পিএম
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় আসেন মির্জা ফখরুল। তিনি এখন সুস্থ হয়েছেন।

গত রবিবার হঠাৎ অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে, আজ বৃহস্পতিবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...