শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট

অনলাইন নিউজ ডেস্ক
১৩ মার্চ ২০২৫ ১১:৩৬ পিএম
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে পর্ন ওয়েবসাইট

৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছিল জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সেগুলো আগামীকাল (শুক্রবার) থেকে বন্ধ করা হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয় প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা জানান।

পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক থাকায় এই ওয়েবসাইটগুলো বন্ধ করা হচ্ছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...