‘শিশু আছিয়াকে আল্লাহ একান্ত প্রিয় হিসেবে কবুল করুক’
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
জামায়াত আমিরবলেন, শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল। আল্লাহ তায়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা মেহেরবানি করে দান করুন।
‘মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিলো, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভেতরে (৯০ কর্মদিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, মহান রবের দরবারে দোয়া করি, তিনি যেন শিশুটির বাবা-মা ও আপনজনসহ বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
‘আসুন, মানুষ নামের এই প্রজাতির পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে সোচ্চার হই। ধর্ষকদের ঘৃণা ও বয়কট করি।’
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন
‘শিশু আছিয়াকে আল্লাহ একান্ত প্রিয় হিসেবে কবুল করুক’
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
জামায়াত আমিরবলেন, শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল। আল্লাহ তায়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা মেহেরবানি করে দান করুন।
‘মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিলো, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভেতরে (৯০ কর্মদিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, মহান রবের দরবারে দোয়া করি, তিনি যেন শিশুটির বাবা-মা ও আপনজনসহ বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
‘আসুন, মানুষ নামের এই প্রজাতির পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে সোচ্চার হই। ধর্ষকদের ঘৃণা ও বয়কট করি।’
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…