ছাড়পত্র না থাকায় ভেঙে দেওয়া হলো ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সেভেটর দিয়ে ইটভাটা দুটির চার পাশের দেয়াল (কিলন) ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ও সদরের বড়চর বেনীনগর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ,পরিদর্শক মোঃ ইমরান হোসেনসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকার এনসিবি ব্রিকস এর মালিক মেহেদী মাহবুব হোসেনকে ১ লাখ টাকা ও মিজানপুর ইউনিয়নের বড় লক্ষীপুর এলাকার আদর্শ ব্রিকস(এবিবি) ভাটার মালিক আরজু সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
ছাড়পত্র না থাকায় ভেঙে দেওয়া হলো ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সেভেটর দিয়ে ইটভাটা দুটির চার পাশের দেয়াল (কিলন) ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ও সদরের বড়চর বেনীনগর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ,পরিদর্শক মোঃ ইমরান হোসেনসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকার এনসিবি ব্রিকস এর মালিক মেহেদী মাহবুব হোসেনকে ১ লাখ টাকা ও মিজানপুর ইউনিয়নের বড় লক্ষীপুর এলাকার আদর্শ ব্রিকস(এবিবি) ভাটার মালিক আরজু সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
