ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার ব্যানারে সিংড়া কোর্ট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এর সঞ্চালনায় বক্তব্য সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আলী আকবর।
এসময় উপস্থিত ছিলেন জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, উপজেলা সহ-সভাপতি মুফতি আলী হাসান, মুফতি জাকির হোসেন, মুফতি শরিফুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা ফিলিস্তিনের উপর ইসরায়েলী গণহত্যা বন্ধ, ভারতের নাগপুরে মুসলিমদের নিপীড়নের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানান।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার ব্যানারে সিংড়া কোর্ট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এর সঞ্চালনায় বক্তব্য সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদরুল উলা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আলী আকবর।
এসময় উপস্থিত ছিলেন জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, উপজেলা সহ-সভাপতি মুফতি আলী হাসান, মুফতি জাকির হোসেন, মুফতি শরিফুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা ফিলিস্তিনের উপর ইসরায়েলী গণহত্যা বন্ধ, ভারতের নাগপুরে মুসলিমদের নিপীড়নের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানান।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
