খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

সিরাজগঞ্জে পৌর ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে পৌর ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পৌর ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌর এলাকার ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবু সাঈদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। 

সার্বিক সহযোগিতা ছিলেন, শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম। এসময়ে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ১ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মোঃ হাসিনুর রহমান, সাবেক ফুটবলার হেদায়েতুল ইসলাম ফ্রুট, শহর বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম জোয়ার্দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন রাজেশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর এলাকার ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির  কমিটি গঠন করার লক্ষ্য উক্ত যৌথ মতবিনিময় সভায় – ১নং ওয়ার্ড (মাছুমপুর-মাহমুদপুর) বিএনপির  সর্বসম্মতভাবে সভাপতি পদপ্রার্থী মোঃ ইবনে জায়েদ হাসু সভাপতি নির্বাচিত হন। এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলন প্রস্তুত কমিটি হতে সিদ্ধান্ত হয়নি। ২নং ওয়ার্ড (সয়াধানগড়া-দিয়ারধানগড়া)  ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী একাধিক প্রার্থী না থাকায় দিয়ারধানগড়ার মোঃ জয়নাল আবেদীনকে সর্বসম্মতিক্রমে সভাপতি  নির্বাচিত করা হয় বলে জানা যায়। এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যায়। ৩ নং ওয়ার্ড (স্টেশন রোড় হতে বৃহত্তর বড় বাজার এলাকা) সভাপতি পদে একমাত্র পদপ্রার্থী ইকবাল হাসান খান চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী মোঃ মামুনুর রশীদ রুবেল এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আনন্দ ঘোষ অন্যান্য প্রার্থী না থাকায় নির্বাচিত হন। উক্ত মতবিনিময় সভাটি সুন্দর সুশৃংখলভাবে সমাপ্ত করা  হয়।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড