সিরাজগঞ্জ-ঢাকাগামী অভিমুখী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস কাউন্টারে জরিমানা
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় নিউ ঢাকা রোডস্থ বাস কাউন্টার গুলোতে ঢাকা অভিমুখী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ বাস কাউন্টারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চার বাস কাউন্টারে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।
শুক্রবার ৪ এপ্রিল সকালে উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা না করানো ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন না করা অবস্থায় গাড়ি হাইওয়েতে চলাচল করার অপরাধে ৪ টি মামলায় ভিন্ন কাউন্টারে (এস আই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস ও অভি এন্টারপ্রাইজ) অপরাধীকে সর্বমোট ৩৯,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
পরবর্তীতে বাজার স্টেশন হতে কড্ডার মোড়, যমুনা ব্রিজের পশ্চিম পাড় হয়ে উল্লাপাড়া উপজেলাধীন হাটিকামরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এছাড়া সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলারকে হাইওয়েতে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে। সড়কে নিরাপত্তা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
সম্পর্কিত খবর
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার

আরও পড়ুন
সিরাজগঞ্জ-ঢাকাগামী অভিমুখী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস কাউন্টারে জরিমানা
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় নিউ ঢাকা রোডস্থ বাস কাউন্টার গুলোতে ঢাকা অভিমুখী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ বাস কাউন্টারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চার বাস কাউন্টারে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।
শুক্রবার ৪ এপ্রিল সকালে উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা না করানো ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন না করা অবস্থায় গাড়ি হাইওয়েতে চলাচল করার অপরাধে ৪ টি মামলায় ভিন্ন কাউন্টারে (এস আই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস ও অভি এন্টারপ্রাইজ) অপরাধীকে সর্বমোট ৩৯,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
পরবর্তীতে বাজার স্টেশন হতে কড্ডার মোড়, যমুনা ব্রিজের পশ্চিম পাড় হয়ে উল্লাপাড়া উপজেলাধীন হাটিকামরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এছাড়া সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলারকে হাইওয়েতে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে। সড়কে নিরাপত্তা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
সম্পর্কিত খবর
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে…