বেলকুচিতে যাত্রী ভাড়া নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা

অনলাইন নিউজ ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫ ৯:১১ পিএম
বেলকুচিতে যাত্রী ভাড়া নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা

ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচাননা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রোববার (৬ মার্চ) সন্ধ্যায় বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে তিনি একাধিক যানবাহনের যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি সহ বেশ কয়েকটি যানবাহনের চালক কে আর্থিক জরিমানা করেন।

অভিযান শেষে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, ঈদ পরবর্তী সময়ে একটি সার্থনেষ্বী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যানবাহনের ভাড়া অতিরিক্ত আদায় করে থাকে। তাই আজ আমরা মুকুন্দগাঁতি বাজার ও তার আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এসময় যানবাহন ব্যবহারকারীদের কাছ থেকে ওই সব যানবাহন চালক বাড়তি ভাড়া আদায় করেছে। এমন অভিযোগ পেয়ে  আমরা তাদের আইননুসারে জরিমানার আওতায় এনেছি। আমাদের এই কর্যক্রম আগামীতেও পরিচালিত হবে। এর আগে সকালে সহকারী কমিশনার (ভূমি)  প্রতীক মন্ডল বেলকুচির বাস কাউন্টারে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এস আই বাস কাউন্টার ও জেনিন বাস কাউন্টার কে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনা কালে সহযোগীতা করে আনসার ও সেনাবাহীর সদস্যবৃন্দ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...