পাইকগাছায় গাবতলা খালে বাঁধ দেয়ায় ইউএনও দপ্তরে অভিযোগ
খুলনার পাইকগাছার আমিরপুরের গাবতলা খালে বাঁধ দেয়ায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ হয়েছে।
জানা যায়, উপজেলার ১০ নং গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের , পানি নিষ্কাশনের একমাত্র পথ গাবতলা খালের উপর বাঁধ দিয়ে মৎস্য চাষ করছে প্রভাবশালী মিল্টন কুমার সানা, রিপন কুমার সানা ও পঙ্কজ কুমার সানা।
তাদের অবৈধ ভাবে খালের উপর বাঁধ দিয়ে মৎস্য চাষ করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম সরদাররের নেতৃত্বে এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর প্রদান করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, আমিরপুর গ্রামের প্রায় ১৩শ বিঘা জমির পানি নিষ্কাশনের একমাত্র পথ হচ্ছে গাবতলা খালটি। এর আশেপাশের জমিতে প্রচুর পরিমাণে তরমুজ ও সবজি চাষ করে হাজার হাজার মানুষ তাদের জিবিকা নির্বাহ করছে।
কিন্তু বিবাদীগন জোর জবারানে, অবৈধভাবে মাছ চাষের উদ্দেশ্যে উক্ত খালের উপর দিয়ে বাঁধ নির্মাণ করেছে। যার ফলে এলাকার হাজার হাজার তরমুজ ও সবজি চাষীরা তাদের চাষ কার্যে চরম বাধার সম্মুখীন হচ্ছে।
তাছাড়াও আসছে বৃষ্টি মৌসুমে পানি বন্দি হয়ে উক্ত সমুদয় জমিসহ বসত বাড়ি ঘর জলমগ্ন হওয়ার তীব্র আশংকা রয়েছে। সে কারণে এলাকাবাসী খালটি দ্রুত তার আগের অবস্থায় ফিরে পেতে স্থানীয় ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম সরদারের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেন।
সম্পর্কিত খবর
উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
বেলকুচিতে ব্রাক এর উদ্দোগে মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ!
সৌদির সঙ্গে চুক্তি সই, ২০২৭ সালে বাংলাদেশের হজের কোটা বেড়ে…
রিয়াদের আকাশে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি সৌদির

আরও পড়ুন
পাইকগাছায় গাবতলা খালে বাঁধ দেয়ায় ইউএনও দপ্তরে অভিযোগ
খুলনার পাইকগাছার আমিরপুরের গাবতলা খালে বাঁধ দেয়ায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ হয়েছে।
জানা যায়, উপজেলার ১০ নং গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের , পানি নিষ্কাশনের একমাত্র পথ গাবতলা খালের উপর বাঁধ দিয়ে মৎস্য চাষ করছে প্রভাবশালী মিল্টন কুমার সানা, রিপন কুমার সানা ও পঙ্কজ কুমার সানা।
তাদের অবৈধ ভাবে খালের উপর বাঁধ দিয়ে মৎস্য চাষ করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম সরদাররের নেতৃত্বে এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর প্রদান করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, আমিরপুর গ্রামের প্রায় ১৩শ বিঘা জমির পানি নিষ্কাশনের একমাত্র পথ হচ্ছে গাবতলা খালটি। এর আশেপাশের জমিতে প্রচুর পরিমাণে তরমুজ ও সবজি চাষ করে হাজার হাজার মানুষ তাদের জিবিকা নির্বাহ করছে।
কিন্তু বিবাদীগন জোর জবারানে, অবৈধভাবে মাছ চাষের উদ্দেশ্যে উক্ত খালের উপর দিয়ে বাঁধ নির্মাণ করেছে। যার ফলে এলাকার হাজার হাজার তরমুজ ও সবজি চাষীরা তাদের চাষ কার্যে চরম বাধার সম্মুখীন হচ্ছে।
তাছাড়াও আসছে বৃষ্টি মৌসুমে পানি বন্দি হয়ে উক্ত সমুদয় জমিসহ বসত বাড়ি ঘর জলমগ্ন হওয়ার তীব্র আশংকা রয়েছে। সে কারণে এলাকাবাসী খালটি দ্রুত তার আগের অবস্থায় ফিরে পেতে স্থানীয় ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম সরদারের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেন।
সম্পর্কিত খবর
উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে…
বেলকুচিতে ব্রাক এর উদ্দোগে মানব পাচার প্রতিরোধ বিষয়ক…
ফেনী ফালাহিয়া মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী…
বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ!
সৌদির সঙ্গে চুক্তি সই, ২০২৭ সালে বাংলাদেশের হজের…