সিংড়ায় বর্ণিত আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নাটোরের সিংড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
র্যালী শেষে উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
সিংড়ায় বর্ণিত আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
নাটোরের সিংড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
র্যালী শেষে উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
তিনি বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি আসমাউল হক, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
