সিংড়ায় যুব আন্দোলনের কমিটি গঠন

অনলাইন নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫ ৫:২৪ পিএম
সিংড়ায় যুব আন্দোলনের কমিটি গঠন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাটোরের সিংড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা ইসলামী আন্দোলন অফিসে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতী জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সালাম।

কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য মোঃ আরিফুল ইসলাম (আমিন) কে সভাপতি, মোহাম্মদ আব্দুল গফুর শেখকে সহ-সভাপতি ও মাওলানা আব্দুল কুদ্দুসকে সেক্রেটারী করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...