বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

অনলাইন নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৫ ৫:০৯ পিএম
বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বসুন্ধরা মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্য নাথ রায়ের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেলকুচি উপজেলার ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব ঘটেছিলো সকল ধর্মের মানুষের সামগ্রিক প্রচেষ্টায়। সুতরাং নতুন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রতন সাহা, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: ইফতেখার আলম আসাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, মদন মোহন সেবা সদনের সাধারণ সম্পাদক গৌতম সাহা, সহ-সভাপতি প্রদীপ সাহা, রনজিৎ সাহা, সন্তোষ সাহা, গৌতম সাহা, অমৃত নারায়ন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সাধারন সম্পাদক রনি কুমার মিত্র প্রমূখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...