লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি: পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন জেলার পুলিশ সুপার এহতেশামুল হক।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৮৫ জন প্রার্থীর হাতে আমার ব্যক্তিগত ফোন নম্বর তুলে দিয়েছি। তাদের স্পষ্টভাবে জানিয়েছি, যদি কেউ টাকা দাবি করে, তাহলে যেন সরাসরি আমাকে ফোন করে জানতে চায়—আমি কি আদৌ টাকাটা পাব? আমি আমার অবস্থান থেকে স্বচ্ছতার বিষয়টি পরিষ্কার করে দিয়েছি। আমি চাই শতভাগ স্বচ্ছ একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক।”
তিনি আরও জানান, কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এক দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এহতেশামুল হক বলেন, “আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। কোনো দালালের মাধ্যমে টাকা লেনদেনের সুযোগ থাকবে না। অস্বচ্ছতার কোনো জায়গা এখানে সৃষ্টি হতে দেওয়া হবে না। প্রতারক চক্রকে কঠোরভাবে রোধ করতে হবে।”
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন
লিখিত পরীক্ষায় বাছাই হওয়া ২৮৫ জনকে আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি: পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন জেলার পুলিশ সুপার এহতেশামুল হক।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৮৫ জন প্রার্থীর হাতে আমার ব্যক্তিগত ফোন নম্বর তুলে দিয়েছি। তাদের স্পষ্টভাবে জানিয়েছি, যদি কেউ টাকা দাবি করে, তাহলে যেন সরাসরি আমাকে ফোন করে জানতে চায়—আমি কি আদৌ টাকাটা পাব? আমি আমার অবস্থান থেকে স্বচ্ছতার বিষয়টি পরিষ্কার করে দিয়েছি। আমি চাই শতভাগ স্বচ্ছ একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক।”
তিনি আরও জানান, কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এক দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এহতেশামুল হক বলেন, “আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। কোনো দালালের মাধ্যমে টাকা লেনদেনের সুযোগ থাকবে না। অস্বচ্ছতার কোনো জায়গা এখানে সৃষ্টি হতে দেওয়া হবে না। প্রতারক চক্রকে কঠোরভাবে রোধ করতে হবে।”
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…