এনআইডি সংশোধনে নতুন সিদ্ধান্ত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে মাঠ কর্মকর্তাদের মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১৫ দিন অন্তর অন্তর কোনো কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে সে প্রতিবেদন দাখিলের জন্য সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো: আব্দুল হালিম খান ইতিমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।
মাঠ কর্মকর্তাদের দপ্তরে চার লাখের মতো এনআইডি আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। আর জুনের মধ্যেই সেগুলোর নিষ্পত্তি সম্পন্ন করতে চায় ইসি।
এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি (আবেদনের ধরন) করার ক্ষমতা দেওয়া আছে। আমরা মনিরিং করছি। অনেকেই হয়তো ক্যাটাগরি ঠিক মতো করছেন কেউ করছে না।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

আরও পড়ুন
এনআইডি সংশোধনে নতুন সিদ্ধান্ত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে মাঠ কর্মকর্তাদের মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ১৫ দিন অন্তর অন্তর কোনো কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে সে প্রতিবেদন দাখিলের জন্য সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো: আব্দুল হালিম খান ইতিমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।
মাঠ কর্মকর্তাদের দপ্তরে চার লাখের মতো এনআইডি আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। আর জুনের মধ্যেই সেগুলোর নিষ্পত্তি সম্পন্ন করতে চায় ইসি।
এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি (আবেদনের ধরন) করার ক্ষমতা দেওয়া আছে। আমরা মনিরিং করছি। অনেকেই হয়তো ক্যাটাগরি ঠিক মতো করছেন কেউ করছে না।
সম্পর্কিত খবর
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে…