বেলকুচিতে অ্যালকোহল খেয়ে ২ জনের মৃত্যু, আহত ১
সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক জন।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।
মৃত্যু ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে আবুল কালাম (৪৫), দৌলতপুর মতি মাকের্ট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের এক জন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ (এপ্রিল) মঙ্গলবার উপজেলার কান্দাপাড়া বাজার থেকে মোজ্জাম্মমেল হক বাবুর হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে তিন জন অসুস্থ হয়ে পরেন। তার মধ্যে বুধবার দিবাগত রাতে দুজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যায়।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, অ্যালকোহল পানে দুজনের মৃত্যুর পর হোমিও প্যাথি দোকানদার মোজ্জাম্মেল হক বাবুর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর মোজ্জাম্মেল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ…

আরও পড়ুন
বেলকুচিতে অ্যালকোহল খেয়ে ২ জনের মৃত্যু, আহত ১
সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক জন।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।
মৃত্যু ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে আবুল কালাম (৪৫), দৌলতপুর মতি মাকের্ট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের এক জন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ (এপ্রিল) মঙ্গলবার উপজেলার কান্দাপাড়া বাজার থেকে মোজ্জাম্মমেল হক বাবুর হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে তিন জন অসুস্থ হয়ে পরেন। তার মধ্যে বুধবার দিবাগত রাতে দুজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যায়।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, অ্যালকোহল পানে দুজনের মৃত্যুর পর হোমিও প্যাথি দোকানদার মোজ্জাম্মেল হক বাবুর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর মোজ্জাম্মেল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার
১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না…
হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী
স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য…
মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক
থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার…
