এনবিআর বিলুপ্তির অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ
জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ করে জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
শনিবার (১৭ মে) তিনি জানান, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
গত ১২ মে এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়।
রিটে অধ্যাদেশটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।
আবেদনে আইন সচিব ও অর্থ সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
পরে আইনজীবী জুয়েল আজাদ জানান, অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা না করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা বিলুপ্ত না করে সংস্কার করা যেত।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায়…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা…

আরও পড়ুন
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ
জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ করে জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
শনিবার (১৭ মে) তিনি জানান, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
গত ১২ মে এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়।
রিটে অধ্যাদেশটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ রুল বিচারাধীন থাকা অবস্থায় অধ্যাদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছে।
আবেদনে আইন সচিব ও অর্থ সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
পরে আইনজীবী জুয়েল আজাদ জানান, অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা না করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা বিলুপ্ত না করে সংস্কার করা যেত।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের…
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি…
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪…
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের…
